× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এতিম অসহায় ও মেধাবী শিক্ষার্থীকে বাইসাইকেল দিল এলজি বাংলাদেশ

সাতক্ষীরা প্রতিবেদক

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫ ২১:২১ পিএম

প্রবা ফটো।

প্রবা ফটো।

সাতক্ষীরার শ্যামনগর উপকূলের ৭০ জন এতিম, অসহায় ও মেধাবী শিক্ষার্থীকে বাইসাইকেল ও জীবিকা অর্জনের জন্য দুইজনকে মোটর ভ্যান প্রদান করেছে এলজি বাংলাদেশ।

শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে প্রধান অতিথি হিসেবে এসব বাইসাইকেল ও মোটর ভ্যান হস্তান্তর করেন এলজি বাংলাদেশের অ্যাসিসট্যান্ট ম্যানেজার (কর্পোরেট মার্কেটিং) কাজী ফয়সাল-আল-আহসান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগরের একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান, মালয়েশিয়া ইসলামিক ইউনিভার্সিটির পিএইচডি গবেষক মুহাম্মদ সালাহউদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন প্রভাষক ড. আব্দুল্লাহ আল মাসুদ।

অনুষ্ঠানে জানানো হয়, এসব সাইকেল ও মোটরভ্যান শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে। শিক্ষার্থীরা দ্রুততম সময়ে বিদ্যালয়ে উপস্থিত হতে পারবে। একই সঙ্গে পরিবারের ওপর অর্থনৈতিক চাপ কমবে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন এলজি অ্যাম্ব্যাসেডর হাবিবুল্লাহ (আল মামুন)। প্রকল্পটি পর্যবেক্ষণের দায়িত্বে ছিল সাউদার্ন চ্যারিটি ফাউন্ডেশন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা