× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খাদ্যে ভেজাল রোধে নাগরিক সচেতনতার গুরুত্ব নিয়ে কর্মশালা

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৫৬ পিএম

খাদ্যে ভেজাল রোধে নাগরিক সচেতনতার গুরুত্ব নিয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নিরাপদ খাদ্য নিয়ে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের উদ্যোগে শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে নবীনগর মহিলা কলেজের হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য (যুগ্ন সচিব) আ.ন. ম. নাজিম উদ্দিন। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাজীব চৌধুরীর সঞ্চালনায় কর্মশালায় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) খালিদ বিন মনসুর, প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলমসহ অন্যান্য অতিথিবৃন্দ।

কর্মশালায় বক্তারা বলেন, নিরাপদ খাদ্য শুধু সুস্থ জীবনের জন্য নয়, একটি সুস্থ জাতি গঠনের জন্যও অপরিহার্য। খাদ্যে ভেজাল রোধ করতে সরকারের পাশাপাশি সমাজের প্রতিটি সদস্যকে সচেতন হতে হবে। তারা জানান, সচেতন নাগরিক ও সক্রিয় প্রশাসন ছাড়া দেশের জনগণকে স্বাস্থ্যবান রাখা সম্ভব নয়।

উপজেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় অংশগ্রহণকারীরা খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্য সচেতনতার গুরুত্ব নিয়ে সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা