× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাথায় কোপ দিয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার

জয়পুরহাট প্রতিবেদক

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৪৭ পিএম

মাথায় কোপ দিয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার

জয়পুরহাটে পারিবারিক কলহের জেরে স্বামী তার স্ত্রী রোকেয়া বেগম (৪৫)কে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার পর স্বামীও বৈদ্যুতিক শকে  আত্মহত্যার চেষ্টা করেছেন। পুলিশ তাকে অসুস্থ অবস্থায় ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে হাসপাতালে ভর্তি করেছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল ইউনিয়নের বড়তাজপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জহির উদ্দিন আগে ঢাকায় রিকশা চালাতেন। বর্তমানে দীর্ঘদিন গ্রামের বাড়িতেই অবস্থান করছেন জহির উদ্দিন। তিনি নেশায় আসক্ত ছিলেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

গ্রামবাসী জানায়, রোকেয়া বেগম ও জহির উদ্দিন দম্পতির এক ছেলে ঢাকায় রিকশা চালায়। ছেলের বউ বিদেশে থাকে। ওই দম্পতি তার দুই নাতিকে নিয়ে গ্রামের বাড়িতে বসবাস করেন। সংসার জীবনে প্রায়ই ঝগড়া-বিবাদে জড়িয়ে পড়তেন তারা। জহির উদ্দিন  প্রায় দিনই তার স্ত্রীকে  মারধর করতেন। শুক্রবার রাতেও তাদের স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। পরে  রোকেয়া বেগম নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। ভোরের দিকে জহির উদ্দিন ধারালো অস্ত্র দিয়ে তার স্ত্রীর মাথায় পেছন কোপ দেন। এতে তার স্ত্রী ঘটনাস্থলেই মারা যান।

এরপর জহির উদ্দিন বৈদ্যুতিক শক দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তিনি অসুস্থ হয়ে টয়লেটে পড়েছিলেন। সকালে তাদের দুই নাতি প্রতিবেশীদের জানালে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। একই সঙ্গে হত্যায় ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করে। পুলিশ জহির উদ্দিনকে অসুস্থ অবস্থায় গ্রেপ্তার করে হাসপাতালে ভর্তি করেছে। বর্তমানে তিনি পুলিশ পাহারায় চিকিৎসাধীন রয়েছেন।

জয়পুরহাট থানার ইন্সপেক্টর (তদন্ত) নাজমুল কাদের বলেন, নিহত গৃহবধূর মাথার পেছনে বাম পাশে ধারালো অস্ত্র দিয়ে কোপ দিয়েছে। এতে কানের কিছু অংশ কেটে গেছে। নিহতকে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে এবং তিনি বর্তমানে হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা