নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫ ১৭:২৯ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার সোহাতা গুঞ্জন পাঠাগারে ২০ গ্রামের শিক্ষার্থীদের নিয়ে সংগীত ও বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ এর স্মরণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীরা নৃত্য, গান ও অভিনয়ের মাধ্যমে তাঁদের প্রতিভা উপস্থাপন করেন।
গুঞ্জন পাঠাগারের প্রতিষ্ঠাতা স্বপন মিয়া অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক এডভোকেট রাজিব আহসান চৌধুরী পাপ্পু বলেন, সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ ছিলেন বিশ্বখ্যাত সংগীতজ্ঞ। তার অবদান অনন্য। তার নাম ধরে একটি জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হলে আমাদের দেশের সংগীতচর্চা আরও সমৃদ্ধ হবে। আমরা সেই স্বপ্ন বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করবো।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর যুবদলের সদস্য সচিব ইমাম হোসেন অনিক, পৌর সেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আলামিন মোল্লা, তাতি দলের সাংগঠনিক সম্পাদক মো: আলাউদ্দিন, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক এডভোকেট তফাজ্জল হোসেন খান, সাবেক সহ-সাধারণ সম্পাদক সবুজ চৌধুরী, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. আরিফুর রহমান, পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসান, পৌর যুবদল নেতা সোহাগ মিয়া, পৌর শ্রমিকদল নেতা মো. অহিদ, মো. আনাছ, তরিকুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।