× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিক্ষক নিয়োগে অনিয়ম বন্ধ না হলে ভালো শিক্ষক পাওয়া যাবে না: বিচারপতি সাইফুল

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিবেদক

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৪১ পিএম

শিক্ষক নিয়োগে অনিয়ম বন্ধ না হলে ভালো শিক্ষক পাওয়া যাবে না: বিচারপতি সাইফুল

ভালো শিক্ষক পেতে হলে শিক্ষক নিয়োগের নামে অনিয়ম ও দুর্নীতি বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো.সাইফুল ইসলাম।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইলের ভূঞাপুরে গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের প্রয়াত প্রধান শিক্ষক আব্দুল হাই মিয়ার কবর জিয়ারত করতে গিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আগের আমলে রাজনৈতিক সরকারের সময় যারা নাম লিখতে পারেনি তারাও ডোনেশনের নামে শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছে। বিভিন্ন জায়গায় কসাইরাও ম্যানেজিং কমিটির সভাপতি হয়েছে। যেখানে পরিস্থিতি এরকম সেখানে ভালো টিচার পাব না। 

গোবিন্দাসী উচ্চ বিদ্যালয় নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, দক্ষিণ পাশে ভাঙা বেড়ার একটি টিনের ঘর ছিলো। সেই ভাঙা টিনের ঘরে আমরা ক্লাস করেছি। সেই অবস্থা থেকে বিদ্যালয়ের এখন অনেক উন্নতি হয়েছে। বিদ্যালয়ের সুনাম রক্ষার্থে সকলকে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এসময় ভূঞাপুর থানার ওসি একেএম রেজাউল করিম, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু বিনয় কৃষ্ণ বসাক, ম্যানেজিং কমিটির সদস্য মাকসুদ জামিল মিন্টু, ভূঞাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহআলম প্রামানিক, সহ-সভাপতি সিরাজুল ইসলাম কিসলু, সাধারন সম্পাদক কামাল হোসেনসহ শিক্ষকবৃন্দ, গণমাধ্যমকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান মাওলানা শহীদুল ইসলাম। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা