মিরসরাই (চট্টগ্রাম) প্রতিবেদক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫ ১২:৪৩ পিএম
চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দূর্ঘটনায় বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার ঠাকুরদিঘী এলাকায় চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মোহাম্মদ গোলাম সরোয়ার (৪০) ও তার মেয়ে মুসকান (৩)। এ সময় আহত হয়েছেন আরও চার জন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হতাহত ব্যক্তিরা একটি মাইক্রোবাসে করে ঢাকা থেকে চট্টগ্রাম শহরে বেড়াতে যাচ্ছিলেন। মিরসরাইয়ের ঠাকুরদীঘি বাজার এলাকায় একটি কাভার্ড ভ্যানের পেছনে তাঁদের মাইক্রোবাসটি ধাক্কা দিলে ঘটনাস্থলেই বাবা ও মেয়ে নিহত হন।
পরে মিরসরাই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন এবং আহতদেরকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে (মস্তান নগর) ভর্তি করা হয়।
এ বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক এএসআই বোরহান উদ্দিন বলেন, সকালে ঠাকুরদিঘী এলাকায় দ্রুতগামী একটি প্রাইভেটকার সড়কের পাশে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে বাবা-মেয়ে মারা যান। আহত আরও ৪ জনকে মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহ জোরারগঞ্জ হাইওয়ে থানা হেফাজতে রয়েছে।