× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চলন্ত অবস্থায় খুলে আলাদা ট্রেনের তিন বগী

আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫ ১৮:০৮ পিএম

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫ ১৮:১১ পিএম

চলন্ত অবস্থায় খুলে আলাদা ট্রেনের তিন বগী

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তালশহর রেলওয়ে স্টেশনে কালনী এক্সপ্রেস ট্রেনের কয়েকটি বগী আলাদা হয়ে গিয়েছে। এই ঘটনায় আপ লাইনে ঢাকার সাথে সিলেট ও চট্টগ্রামের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল করছে। 

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে তালশহর রেলওয়ে স্টেশনে এই ঘটনাটি ঘটে। এই ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া না গেলেও যাত্রীদের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। 

তালশহর রেলওয়ে স্টেশনের মাষ্টার মো. শহিদুল ইসলাম বলেন, ব্রাহ্মণবাড়িয়া যাত্রাবিরতি দিয়ে থেকে ছেড়ে আসা ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনটি তালশহর রেলওয়ে স্টেশন পাড় হওয়ার সময় পিছনের তিনটি বগী চলন্ত অবস্থায় জয়েন্ট খুলে আলাদা হয়ে যায়। যার কারনে আপ লাইনে ঢাকার সাথে সিলেট ও চট্টগ্রাম এর ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ট্রেনটির ইঞ্জিনসহ বাকি বগীগুলো আবার পিছনে এনে জয়েন্ট করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা