× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টঙ্গীতে ১২ দিনব্যাপী বিজয় মেলা শুরু

টঙ্গী সংবাদদাতা

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২২ ১২:৫৩ পিএম

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২২ ১৪:৩৮ পিএম

টঙ্গীতে ১২ দিনব্যাপী বিজয় মেলা। ছবি : প্রবা

টঙ্গীতে ১২ দিনব্যাপী বিজয় মেলা। ছবি : প্রবা

‘শব্দে ও সংকেতে বর্ণিল প্রতিবিম্ব রেখে যাই’ স্লোগানে টঙ্গীতে ১২ দিনব্যাপী বিজয় মেলা শুরু হয়েছে।

বুধবার (১৪ ডিসেম্বর) সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে টঙ্গী সরকারি কলেজ মাঠে মেলাটি শুরু হয়।

মেলার উদ্বোধন করেন ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের সভাপতি রামেন্দু মজুমদার।

উদ্বোধনী অনুষ্ঠানে ‘মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের প্রত্যয় ও ত্যাগ’ শীর্ষক মূল প্রবন্ধ পাঠ করা হয়।

শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা করেন বাংলাদেশ পথনাটক পরিষদের সভাপতি মিজানুর রহমান ও লেখক-গবেশক মঞ্জুরুল হক। স্বাগত বক্তব্য দেন শেকানুল ইসলাম শাহী।

মেলার কর্মসূচিতে রয়েছে- বিষয়ভিত্তিক আলোচনা, সঙ্গীতানুষ্ঠান, নৃত্যানুষ্ঠান, আবৃত্তি, নাট্যানুষ্ঠান, গীতিনকশা, পুতুল নাচ, মূকাভিনয়, মঞ্চ কার্টুন, দৃশ্যকাব্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্য চিত্র প্রদর্শনী।

মেলায় আগতদের জন্য থাকছে বই স্টল, ফুল-ফল স্টল, হস্ত শিল্প, মৃৎ শিল্প, চারু ও কারু পণ্য, চিত্র প্রদর্শনী, নাগরদোলা, ঘোড়ায় চড়া, রকমারি দেশী খাবার ও পিঠা প্রদর্শনী।

মেলায় অংশ নিচ্ছে বিবর্তন সংস্কৃতি চর্চা কেন্দ্র, কাজী নজরুল ইসলাম স্মৃতি সংসদ, উদীচী শিল্পী গোষ্ঠী, উন্মুক্ত থিয়েটার, মূল ধারা সংস্কৃতি চর্চা কেন্দ্র, দিগন্ত থিয়েটার, রাতেরধারা সংস্কৃতি চর্চা কেন্দ্র ও নাট্যভূমী।

সম্মিলিত সাংস্কৃতিক জোট টঙ্গীর সভাপতি এডভোকেট শওকত আলী বলেন, বাঙালি সংস্কৃতির প্রসার, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও নিপীড়িত বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারকে সমুন্নত রাখার প্রত্যয়ে বিজয় মেলার এই আয়োজন। এ মেলা নতুন প্রজম্মের কাছে এ দেশের ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরবে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা