× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৫ নারী-পুরুষ আটক

বেনাপোল প্রতিবেদক

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৩৬ পিএম

সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৫ নারী-পুরুষ আটক

যশোরের শার্শা উপজেলার কায়বা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৫ নারী-পুরুষকে  গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এদের মধ্যে তিন নারী ও দুইজন পুরুষ

বুধবার (১০ সেপ্টেম্বর) ভোরে সীমান্তের ১৭/৭ এস এর ২২ আর পিলারের কাছ থেকে তাদের  গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেনÑ সাতক্ষীরার তালা উপজেলার জেয়ালা নলতা গ্রামের মৃত ঝড়ু বিশ্বাসের ছেলে মকছেদ আলী বিশ্বাস (৬৫), বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার আলতি বুরুজবাড়িয়া গ্রামের এলামুল শেখের ছেলে আকাশ হোসেন (২৩), মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার মত্তগ্রামের জালাল মোল্লার মেয়ে সালেহা আক্তার প্রিয়া (২৭), ঢাকার মিরপুর এলাকার পশ্চিম সেনপাড়ার হুমায়ুন তালুকদারের মেয়ে রোজিনা খানম (২৮) ও যশোরের শার্শা উপজেলার ভবারবেড় গ্রামের তোতা মিয়ার মেয়ে সুফিয়া বেগম রিনা (৪৬)।

বিজিবি জানায়, গোপন সংবাদে তারা জানতে পারেন কায়বা সীমান্ত দিয়ে নারী-পুরুষ অবৈধভাবে ভারতে যাবে। এমন সংবাদে কায়বা বিওপি বিজিবির একটি দল ওই সীমান্ত এলাকায় অবস্থান নেয়। এ সময় ৫ জন নারী-পুরুষ অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ার সময় তাদের  গ্রেপ্তার করা হয়।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান,   গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা