× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দর্শনা চেকপোস্ট দিয়ে ১২ বাংলাদেশীকে হস্তান্তর করল বিএসএফ

চুয়াডাঙ্গা প্রতিববেদক

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১৮:১৭ পিএম

প্রবা ফটো।

প্রবা ফটো।

চুয়াডাঙ্গার দর্শনা বন্দরের চেকপোস্ট দিয়ে ১২ বাংলাদেশীকে হস্তান্তর করেছে বিএসএফ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় সীমান্তের শুন্য রেখায় অনুষ্ঠিত এক পতাকা বৈঠকের মাধ্যেম এসব বাংলাদেশীদের আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

এ সময় বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন দর্শনা কোম্পানি কমান্ডার আশরাফুল ইসলাম ও আইসিপি কমান্ডার এনামুল কবির। বিএসএফের পক্ষে ছিলেন গেদে কোম্পানি কমান্ডার সুরিন্দর সিং। ১২ বাংলাদেশীর মধ্যে ৯ জন পুরুষ ও ২ জন নারী ও ১ জন কন্যা শিশু রয়েছে। এদের বাড়ি বাংলাদেশের নরসিংদী, খুলনা, যশোর, সাতক্ষীরা, মাদারীপুর, বগুড়া, কুষ্টিয়া জেলায়। 

এরা জীবিকার সন্ধানে ও ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে বিভিন্ন সময় বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করার সময় আটক হয় বিএসএফের হাতে। এরপর তাদের ঠিকানা হয় কারাগার। বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে তাদের মঙ্গলবার বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। 

বিজিবি জানান, তদের ঠিকানা যাচাই-বাছাই করে সঠিক পাওয়ায় তাদেরকে গ্রহন করা হয়েছে। তারা সকলেই বাংলাদেশী ও তাদেরকে দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।  

দর্শনা থানার ওসি শহীদ তিতুমীর জানান, এসব বাংলাদেশী নাগরিকদের নিজ নিজ ঠিকানায় প্রেরন করা হবে। 

এ নিয়ে গত দেড় মাসে দর্শনা চেকপোস্ট দিয়ে অর্ধশতাধিক বাংলাদেশীকে হস্তান্তর করল বিএসএফ। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা