× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পৃথক অপহরণ মামলায় দুই কিশোরীকে উদ্ধার করল পিবিআই

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৪৭ পিএম

পৃথক অপহরণ মামলায় দুই কিশোরীকে উদ্ধার করল পিবিআই

পিবিআই ফেনীর পৃথক অভিযানে অপহরণ মামলার দুই কিশোরীকে উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার ( ৯ সেপ্টেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পিবিআই। পিবিআই জানায়, ফেনীর দাগনভূঞা উপজেলার রামনগর ইউনিয়নের এনায়েত নগর গ্রামের কেএমসি উচ্চ বিদ্যালয়ের সামনের সড়ক থেকে গত ২৭ মে ১৬ বছরের এক কিশোরীকে অপহরণ করে দুর্বৃত্তরা। অপহৃতের পরিবার স্থানীয় ব্যক্তিবর্গ ও আত্মীয়স্বজনের মাধ্যমে কিশোরীকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু দমন ট্রাইব্যুনালে অপহরণকারীদের বিরুদ্ধে একটি অপরহণ মামলা দায়ের করেন। আদালত মামলাটি তদন্তের জন্য পিবিআইকে দায়িত্ব প্রদান করেন। পরে তথ্য প্রযুক্তির মাধ্যমে ও নারী পুলিশের সহায়তায় অপহৃত কিশোরীকে সোমবার সকালে নোয়াখালী জেলা কোম্পানীগঞ্জ থানার চর পার্বতী মাঝিবাড়ী এলাকা থেকে উদ্ধার করে পিবিআই।

এদিকে ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের আফতাব বিবিরহাট এলাকা থেকে গত ২৭ আগস্ট ১৬ বছরের এক কিশোরীকে অপহরণ করে দুর্বৃত্তরা। অপহৃতের পরিবার স্থানীয় ব্যক্তিবর্গ ও আত্মীয়স্বজনের মাধ্যমে কিশোরীকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অপহরণকারীদের বিরুদ্ধে একটি অপরহণ মামলা দায়ের করেন। আদালত মামলাটি তদন্তের জন্য পিবিআইকে দায়িত্ব প্রদান করেন। পরে তথ্য প্রযুক্তির মাধ্যমে নারী পুলিশের সহায়তায় অপহৃত কিশোরীকে রবিবার রাতে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার চুন কুটিয়া এলাকা থেকে উদ্ধার করে পিবিআই।

পিবিআই ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার আছমা আরা জাহান উদ্ধারের তথ্য নিশ্চিত করে জানান,

অপহৃত দুই কিশোরীর বয়স নির্ধারণ ও ধর্ষণের আলামত নির্ণয়ে স্বাস্থ্য পরীক্ষার জন্য ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। স্বাস্থ্য পরীক্ষা শেষে ২২ ধারায় অপহৃতের জবানবন্দি গ্রহণের জন্য বিকালে আদালতে প্রেরণ করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা