× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কোডেকের সঙ্গে শেবাচিম হাসপাতালের চুক্তি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫ ২০:২৮ পিএম

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫ ২০:৪০ পিএম

কোডেকের সঙ্গে শেবাচিম হাসপাতালের চুক্তি

চক্ষু স্বাস্থ্যসেবার সহযোগিতা বাড়াতে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টারের (কোডেক) সঙ্গে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। একইভাবে ন্যাশনাল ইনস্টিটিউট অব অপথালমোলজি অ্যান্ড হসপিটালের সঙ্গে কোডেকের অপর একটি সমঝোতা স্মারক সই হয়।

রবিবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় নগরীর হোটেল গ্র্যান্ড পার্কে অনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এই সমঝোতা স্মারক সই হয়। 

অনুষ্ঠানে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও ন্যাশনাল ইনস্টিটিউট অব অপথালমোলজি অ্যান্ড হসপিটালর ঊর্ধ্বতন কর্মকর্তা, সিবিএম গ্লোবাল ডিজএবিলিটি ইনক্লুশনের প্রতিনিধি এবং কোডেকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনিস্টিটিউট এবং হাসপাতাল ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সঙ্গে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টারের (কোডেক) এই সমঝোতা স্মারকের উদ্দেশ্য তুলে ধরে কমিউনিটি ক্লিনিক হেলথ সাপোর্ট ট্রাস্ট ব্যবস্থাপনা পরিচালক ও অতিরিক্ত সচিব আখতারুজ্জামান বলেন, দরিদ্র ও প্রতিবন্ধী রোগীদের জন্য সাশ্রয়ী ও সহজলভ্য ক্যাটারাক্ট সার্জারি, রিফ্র্যাকটিভির সংশোধন, চশমা এবং সহায়ক যন্ত্রপাতি সরবরাহ করা হবে। এ প্রকল্পে স্বাস্থ্যকর্মী, শিক্ষক ও কমিউনিটি ভলান্টিয়ারদের অন্তর্ভুক্তিমূলক চক্ষুস্বাস্থ্য বিষয়ে প্রশিক্ষণ দেওয়া, কমিউনিটি থেকে হাসপাতাল পর্যন্ত রেফারেল ব্যবস্থাকে শক্তিশালী করা এবং ফিডব্যাক প্রক্রিয়া প্রতিষ্ঠা, সার্ভে, মনিটরিং, অ্যাক্সেসিবিলিটি অ্যাসেসমেন্ট এবং নীতিগত সংলাপের মাধ্যমে জাতীয় চক্ষুস্বাস্থ্য উন্নয়নে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনিস্টিটিউট এবং হাসপাতাল এবং শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের সঙ্গে সহযোগিতা করা হবে। 

যৌথ সেবা দেওয়া, অ্যাডভোকেসি এবং জ্ঞান বিনিময়ের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক চক্ষু স্বাস্থ্যসেবা মডেল তৈরিতে বিশেষ ভূমিকা রাখবে এই সমঝোতা স্মারক। এ ছাড়া জাতীয় ও জেলা পর্যায়ে বহুপক্ষীয় সমন্বয় গড়ে তুলে অন্তর্ভুক্তিমূলক চক্ষু স্বাস্থ্যসেবাকে দীর্ঘমেয়াদে সংহত করা হবে। 

অনুষ্ঠানে ন্যাশনাল ইনস্টিটিউট অব অপথালমোলজি অ্যান্ড হসপিটালের পরিচালক প্রফেসর ডা. খায়ের আহমেদ চৌধুরী, শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এসএএম মশিউল মুনীর, বরিশাল বিভাগীয় পরিচালক স্বাস্থ্য ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল, বাংলাদেশ চক্ষুবিজ্ঞান সমিতি বৈজ্ঞানিক উপকমিটির সদস্য সচিব সহযোগী অধ্যাপক ডা. জেন আলম মৃধা, ডা. জহিরুল ইসলাম, ডা. এসএম এনামুল হক, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. শফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক ডা. জুয়েল এলিয়াস রব, বরিশাল সিভিল সার্জন ডা. এসএম মঞ্জুর-ই-এলাহী, সিনিয়র জনস্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সৈয়দ জলিল, সিবিএম গ্লোবাল ডিজএবিলিটি ইনক্লুশনের কান্ট্রি ডিরেক্টর জাহিদুর রহমান, প্রোগ্রাম ম্যানেজার ফিরোজ রহমান, প্রোগ্রাম অফিসার সানজিদা সুলতানা, কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার কোডেকের উপনির্বাহী পরিচালক কামাল সেনগুপ্ত, প্রকল্প ব্যবস্থাপক হিমানুর নাহার বিথী, সিনিয়র টেকনিক্যাল কর্মকর্তা আতিকুর রহমান আতিক প্রমুখ উপস্থিত ছিলেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা