× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রেলওয়ে স্টেশনে এসি বিস্ফোরণ, ৪ ঘণ্টা অচল সিগন্যাল লাইন

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫ ১৮:১৭ পিএম

রেলওয়ে স্টেশনে এসি বিস্ফোরণ, ৪ ঘণ্টা অচল সিগন্যাল লাইন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনসংলগ্ন সিগন্যাল কেবিনে এয়ারকন্ডিশন (এসি) বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

সোমবার (৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই নিচতলায় স্থাপিত একটি এসি বিস্ফোরিত হলে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এতে সিগন্যাল যন্ত্রের ক্ষতি হয় এবং অফিসকক্ষের জানালার কাঁচ ভেঙে যায়। পরে রেল কর্মকর্তা ও স্থানীয়রা পানি সংগ্রহ করে দুপুর সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আখাউড়া ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মো. মাহবুবুল আলম বলেন, ঠিক কি কারণে অগ্নিকাণ্ড ঘটেছে তা এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। 

আখাউড়া রেলওয়ে স্টেশনের কেবিন মাস্টার আরিফুল ইসলাম আরিফ জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় সিগন্যাল ব্যবস্থার ক্ষতি হয়েছে। তবে, দ্রুত ব্যবস্থায় ৩টার পর পুনরায় লাইন সচল হয়।

আখাউড়া রেলওয়ে স্টেশনের সুপার নূর নবী জানান, বেলা সাড়ে ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সিগন্যাল লাইন সচল ছিল না। সাড়ে চার ঘণ্টা পর লাইন সচল করা হয়। এ সময় বেশ কয়েকটি ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। তবে বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা