× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বেতন বৃদ্ধির দাবিতে রাজশাহী-ঢাকা রুটের বাস চলাচল বন্ধ

রাজশাহী অফিস

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৫৩ পিএম

বেতন বৃদ্ধির দাবিতে রাজশাহী-ঢাকা রুটের বাস চলাচল বন্ধ

রাজশাহী থেকে ঢাকাগামী সব যাত্রীবাহী বাস চলাচল বন্ধ করে দিয়েছেন শ্রমিকরা। চালক, সুপারভাইজার ও সহকারীদের বেতন বৃদ্ধির দাবিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে শুধু একতা ট্রান্সপোর্টের বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

রবিবার (৭ সেপ্টেম্বর) রাত ৯টা থেকে বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়। এতে ঢাকাগামী যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। অনেকে বিকল্প ব্যবস্থায় ভ্রমণ করলেও পর্যাপ্ত বাস না থাকায় অনেক যাত্রী আটকা পড়েন।

শ্রমিকরা জানান, দীর্ঘদিন ধরে রাজশাহী-ঢাকা রুটে বাস স্টাফদের বেতন অস্বাভাবিকভাবে কম। বর্তমানে ন্যাশনাল ট্রাভেলস চালকদের প্রতি ট্রিপে মাত্র ১ হাজার ১০০ টাকা, সুপারভাইজারদের ৫০০ টাকা এবং সহকারীদের ৪০০ টাকা বেতন দেয়। দেশ ট্রাভেলস-এ চালকদের বেতন ১২০০ টাকা। শ্রমিকদের দাবি, এ বেতন প্রতি ট্রিপে দুই হাজার টাকা করতে হবে। শ্রমিকদের ঘোষণা অনুযায়ী, বেতন বৃদ্ধি না হওয়া পর্যন্ত রাজশাহী-ঢাকা রুটে অধিকাংশ বাস চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন তারা।

ন্যাশনাল ট্রাভেলসের চালক আলী হোসেন বলেন, ‘১০ বছর ধরে আমাদের একই বেতন দেওয়া হচ্ছে। গত ২৩ আগস্ট আমরা ন্যাশনাল ট্রাভেলসের বাস চলাচল বন্ধ করেছিলাম। তখন কর্তৃপক্ষ দুই দিনের মধ্যে বেতন বাড়ানোর আশ্বাস দেয়। কিন্তু দুই সপ্তাহ পার হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই এবার অন্যসব বাস শ্রমিকরাও আমাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। একতা ট্রান্সপোর্ট ছাড়া সব বাস বন্ধ থাকবে যতক্ষণ না আমাদের দাবি পূরণ হয়।’

রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি বলেন, ‘শ্রমিকরা যৌক্তিক দাবিতে আন্দোলন করছেন। মালিকরা ১০০ টাকা বেতন বাড়ানোর প্রস্তাব দিয়েছেন। তবে, শ্রমিকরা তা মানেননি। আমরা শিগগিরই মালিকদের সঙ্গে আবারও বৈঠকে বসবো এবং তাদের দাবি মেনে নেওয়ার বিষয়ে আলোচনা করব।’ 

তিনি আরও বলেন, ‘গাড়ি চালক ও ড্রাইভাররা ১ হাজার ২০০ টাকার পরিবর্তে দুই হাজার টাকা, হেলপাররা ৫২৫ টাকার পরিবর্তে ৮০০ টাকা এবং সুপারভাইজার ৫৭৫ টাকার পরিবর্তে এক হাজার টাকা বেতন দাবি করছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা