× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ

জয়পুরহাট প্রতিবেদক

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫ ১০:২৩ এএম

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫ ১০:২৬ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জয়পুরহাটের আক্কেলপুরে ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কারের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

সোমবার ( সেপ্টেম্বর) ভোরে আক্কেলপুর রেলস্টেশনের দক্ষিণে ভদ্রকালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী যাত্রীরা জানান, সান্তাহার জংশন ছাড়ার পর হলহলিয়া রেলসেতু পার হয়ে প্রায় দেড় কিলোমিটার যেতে না যেতেই বগি থেকে ধোঁয়া ও পোড়া গন্ধ বের হয়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পাওয়ার কারের দায়িত্বে থাকা কর্মীদের বিষয়টি জানানোর পর পৌনে ৪টার দিকে ট্রেনটি ভদ্রকালী এলাকায় লাইনচ্যুত হয়ে থেমে যায়। পরে ৫টি বগি নিয়ে ট্রেনটি সামনের স্টেশনে চলে যায়।

সান্তাহার রেলওয়ে জংশনের মাস্টার খাদিজা খাতুন গণমাধ্যমকে বলেন, কুড়িগ্রাম এক্সপ্রেসের পাওয়ার কারের একটি বগি আক্কেলপুর রেলস্টেশনের দক্ষিণে প্রায় দুই কিলোমিটার দূরে লাইনচ্যুত হয়েছে। ট্রেনটির বাকি ৫টি বগি জয়পুরহাট স্টেশনে রাখা হয়েছে। উদ্ধারকারী ট্রেন এসে পৌঁছেছে এবং উদ্ধারকাজ চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা