× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারাদেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাকেরগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে নিহত দুই

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিবেদক

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫ ২৩:১০ পিএম

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫ ১১:০০ এএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায়  বিদ্যুৎপৃষ্ট হয়ে দুইজন নিহত হয়েছেন। বাকেরগঞ্জ উপজেলার ১৩ নং পাদ্রীশিবপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের আনিচ হাওলাদার নামে এক ব্যক্তির জানাজা নামাজ শেষে মরদেহ দাফনের পরে খাটিয়া সরানোর সময় উপরের বিদ্যুৎ লাইনের সঙ্গে লেগে খাটিয়াটি বিদ্যুতায়িত হয়ে যায়। এতে  সঙ্গে সঙ্গে বিদ্যুৎপৃষ্টে সরোয়ার ও ফিরোজ নামে দুইজন ব্যক্তি নিহত হয়েছে।  রবিবার (০৭সেপ্টেম্বর) রাত ৭ টার দিকে উপজেলার পাদ্রিশীবপুরে এ ঘটনা ঘটে ৷ 

এ বিষয়ে স্থানীয় সাইফুল ইসলাম গাজী বলেন, মরদেহ দাফনের পর খাটিয়া সরাতে শহিদুল, সরোয়ার ও ফিরোজ যায় ৷ মৃত্যু ব্যক্তির বাড়িতে আলোর জন্য বিদ্যুৎ লাইন টানা হয়৷ খাটটি সরানোর সময় ঐ বিদ্যুৎ লাইনে সাথে লাগে ৷ এতে বিদ্যুতায়িত হয়ে শহিদুল স্বাভাবিক থাকলেও ফিরোজ ও সরোয়ার এর অবস্থা খারাপ হলে তাদের উদ্ধার করে বরিশাল শেরেবাংলা হাসপাতালে নিলে ডাক্তার তাদের দুজনকে মৃত ঘোষণা করেন।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ দুর্ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পাদ্রিশীবপুর ইউনিয়নে বিদ্যুৎ পৃষ্টে দুজনের মৃত্যু হয়েছে ৷ মরদেহ শেরে ই বাংলা মেডিকেল কলেজে হাসপাতালে আছে ৷

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা