× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আওয়ামী জালিমদের বিচার বিএনপি’র মতো আর কোনো দল চায় না : রুমিন ফারহানা

আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫ ২১:২০ পিএম

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫ ২১:৩০ পিএম

আওয়ামী জালিমদের বিচার বিএনপি’র মতো আর কোনো দল চায় না :  রুমিন ফারহানা

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, কেউ বলছে সংস্কার ও বিচার ছাড়া নির্বাচন করবে না। বাংলাদেশে প্রথম সংস্কারের কথা বলেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বাংলাদেশে বিচারের কথা বিএনপির মনের কথা।

বিএনপির মত এত নির্যাতন এত জুলুম এত অত্যাচার আর কোন দলের প্রতি হয়নি। সুতরাং আওয়ামীলীগের অত্যাচারী জালিমদের বিচার বিএনপি যতটা চায় ততটা আর কোন দল চায় না। 

রবিবার (৭ সেপ্টেম্বর) বিকালে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার শরীফপুর খোলাপাড়া বালুর মাঠে আশুগঞ্জ উপজেলা বিএনপি ও অংগ সংগঠনের আয়োজনে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। 

রুমিন ফারহানা বলেন, ‘কিছু দল আবদার করছে, পিআর (প্রতিনিধিত্ব) ছাড়া তারা নির্বাচনে যাবে না। তারা বুঝে গেছে, সুষ্ঠু ভোট হলে ১০টি আসনও পাবে না। তাই তারা নির্বাচনী প্রক্রিয়া বানচালের চেষ্টা করছে। কিন্তু বিএনপি বিশ্বাস করে আগামী নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হলে, ধানের শীষের জোয়ার ঠেকানো যাবে না।’

আগামী নির্বাচনে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, বাংলাদেশের মানুষ কোনদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ফেরায় নাই। তারেক রহমানকে ফেরায় নাই। বিএনপির নেতাকর্মীকে ফেরায় নাই। ২৬ এর নির্বাচনে বিএনপির গণজোয়ার তৈরি হবে। বিএনপি ভোট কারচুপির রাজনীতি কোনদিন করে নাই। দলের নেতাকর্মীদের কার্যকলাপ যেন এমন হয় ২৬ সালের নির্বাচনে ধানের শীষের জয় যেন কেউ রুখতে না পারে।

মিথ্যা মামলা ও দমন-পীড়নের প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, ‘দলের চেয়ারপারসন, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ের হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে শত শত মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমার বিরুদ্ধেও ১০টি মামলা রয়েছে, যার মধ্যে ৩টি খুনের মামলা। তবুও আমরা আমাদের দল ও আদর্শ থেকে একদিনের জন্যও বিচ্যুত হইনি।’

শরীফপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রিয়াযুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা