× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের কর্মবিরতি

বাগেরহাট প্রতিবেদক

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৫৪ পিএম

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫ ১৯:০১ পিএম

পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের কর্মবিরতি

বাগেরহাটে আরইবি ও পল্লী বিদ্যুৎ সমিতির একীভূতকরণ, চাকরিচ্যুত ও বরখাস্তকৃতদের পুনর্বহালসহ চার দফা দাবিতে কর্মবিরতি পালন করছে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা।

রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই কর্মবিরতি শুরু হয়। বাগেরহাট সদরের পোলঘাটায় সমিতির প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগে কর্মকর্তা-কর্মচারীদের কক্ষ ও চেয়ার ফাঁকা দেখা যায়। কর্মকর্তা-কর্মচারীরা এলোমেলোভাবে ঘুরে বেড়াচ্ছেন। তবে বিলসহ নানা ধরনের সেবা নিতে প্রতিদিনের মতো গ্রাহকদের আসতে দেখা যায়। কর্মবিরতির ফলে ভোগান্তিতে পড়তে হচ্ছে বলে জানান সেবা নিতে আসা গ্রাহকরা।

বাড়ির বিল-সংক্রান্ত জরুরি বিষয়ে সেবা নিতে আসা রুহুল আমিন বলেন, সকালে এসে দেখি কোনো লোকজন নেই। এখন ফিরে যাচ্ছি। আমার মতো আরও অনেকেই সেবা নিতে এসে ফিরে যাচ্ছেন। আমরা এই ভোগান্তি থেকে মুক্তি চাই।

দাবিগুলো হচ্ছেÑ আরইবি ও পল্লী বিদ্যুৎ সমিতির একীভূতকরণ বা অন্য বিতরণ সংস্থার মতো কোম্পানি গঠনের প্রজ্ঞাপন জারি করা, সব চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ী করা; মামলা প্রত্যাহার ও চাকরিচ্যুতদের পুনর্বহাল এবং বদলি/বরখাস্তের বিষয়ে গঠিত কমিটির প্রতিবেদন বাস্তবায়ন। গত ১৭ আগস্ট থেকে এ পর্যন্ত চাকরিচ্যুত ও বরখাস্তকৃতদের পূর্বের কর্মস্থলে পুনর্বহাল। লাইনক্রুদের নির্দিষ্ট কর্মঘণ্টা নির্ধারণ এবং আন্দোলনকালে যোগদান করতে না পারা পাঁচজন লাইনক্রুকে আগের পদে ফিরিয়ে দেওয়া। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দুর্নীতির সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে।

এদিকে কর্মবিরতি বা গ্রাহকদের ভোগান্তির বিষয়ে কোনো কর্মকর্তা-কর্মচারীরা এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তাদের দাবি গণমাধ্যমের সামনে কথা বললে তাদেরকে পল্লী বিদ্যুতায়ন বোর্ড থেকে শাস্তির আওতায় আনা হবে। তবে মোবাইল ফোনে বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক (জিএম) শুশান্ত রায় বলেন, অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী ছুটির আবেদন দিয়ে চলে গেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা