× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অটোরিকশা ছিনতাই করতে চালককে হত্যা, ৩ ছিনতাইকারী আটক

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৪১ পিএম

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৫৬ পিএম

অটোরিকশা ছিনতাই করতে চালককে হত্যা, ৩ ছিনতাইকারী আটক

কিশোরগঞ্জের ইটনায় ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করার সময় ছিনতাইকারীর ছুরিকাঘাতে কালীপদ চন্দ্র সূত্রধর (৪০) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় তিনজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। 

রবিবার (৭ সেপ্টেম্বর) ভোররাতে ইটনা উপজেলার রায়টুটী ইউনিয়নের গোয়ারা ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কালীপদ চন্দ্র সূত্রধর তাড়াইল উপজেলার পশ্চিম সাচাইল গ্রামের বাসিন্দা সুধীর চন্দ্র সূত্রধরের ছেলে। 

আটককৃতরা হলেন-আশরাফুল ইসলাম (২০), মো.নাঈম (১৯) ও মো. দূর্জয় (২০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার রাতে রায়টুটী ব্রীজের ঘুরতে আসার কথা বলে কালীপদ চন্দ্র সূত্রধরের অটোরিকশাটি ভাড়া নেন তিন যুবক। পরে রায়টুটী গোয়ারা ব্রীজে এসে অটোরিকশাটি ছিনতাইয়ের চেষ্টা করেন তারা। এতে বাধা দিলে উপর্যুপরি ছুরিকাঘাতে গুরুতর আহত হন অটোরিকশা চালক কালিপদ। আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এদিকে এ ঘটনার পর পালানোর সময় স্থানীয়রা ৩ যুবককে আটক করে। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাফর ইকবাল বিষয়টি প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা