× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফেনীতে কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, চালকের মৃত্যু

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫ ১১:০৮ এএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

ফেনী সদর উপজেলায় কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় আবদুল কাইয়ুম নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার কাজীর দিঘী এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত কাইয়ুম রাঙ্গামাটি জেলার মোহাম্মদ জয়নাল আবদিনের ছেলে।

হাইওয়ে পুলিশ জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার কাজী দিঘি আরিফ ব্রিক ফিল্ডের সামনে সড়কের পাশের গাছে সজোরে ধাক্কা দেয় মিনি কাভার্ডভ্যান। এতে কাভার্ডভ্যানের চালক ও লাইনম্যান যুবক গুরুতর আহত হয়। হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক কাভার্ডভ্যান চালক আবদুল কাইয়ুমকে মৃত ঘোষণা করেন। 

ফেনী হাইওয়ে পুলিশের ওসি মো. জাকারিয়া বলেন, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা