× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘বিএনপি ক্ষমতায় এলে বালু খেকোরা রেহাই পাবে না’

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫ ২০:২৬ পিএম

‘বিএনপি ক্ষমতায় এলে বালু খেকোরা রেহাই পাবে না’

কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক  কেএম মামুনুর রশিদ বলেছেন, আওয়ামী লীগ সরকারের মদতে গত ১৭ বছর ধরে নবীনগরের চরলাপাং এলাকায় অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে চলছে। গত বছরের ৫ আগস্টের পরও একই কায়দায় বালু দস্যুরা তাণ্ডব চালাচ্ছে। এর কারণে চরলাপাংসহ আশপাশের গ্রাম নদীতে বিলীন হয়ে যাচ্ছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পশ্চিম ইউনিয়ন কৃষক দলের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে এই বালু দস্যুদের একে একে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। জনগণের সম্পদ আর লুট হতে দেওয়া হবে না। তিনি আরও বলেন, দেশবাসীর আর যেন দিনের ভোট রাতে দিতে না হয়। আগামী ফেব্রুয়ারিতে অন্তর্বর্তীকালীন সরকার যে নির্বাচন ঘোষণা দিয়েছে, সেটিকে ঘিরে জামায়াত ও এনসিপিকে পুঁজি করে দেশি-বিদেশি চক্রান্ত চলছে। আমরা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই।

সম্মেলনে পশ্চিম ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক সৈয়দ হোসেন মেম্বারের সভাপতিত্বে ও সদস্য সচিব মামুন সরকারের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের ক্ষুদ্র ও কুটির শিল্পবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল-নাঈম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ কৃষক দলের সদস্য মো. কামাল হোসেন, জেলা কৃষক দলের সদস্য সচিব মো. জিল্লুর রহমান, উপজেলা কৃষক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন বাবুল, পৌর কৃষক দলের আহ্বায়ক মো. আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সহ-কৃষিবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, পশ্চিম ইউনিয়ন বিএনপির সভাপতি আমির হোসেন, সাধারণ সম্পাদক লিটন মেম্বারসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা