× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অনলাইন জুয়ার মাস্টার এজেন্টসহ গ্রেপ্তার ২

চুয়াডাঙ্গা প্রতিবেদক

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫ ১৮:১৫ পিএম

অনলাইন জুয়ার মাস্টার এজেন্টসহ গ্রেপ্তার ২

চুয়াডাঙ্গায় অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে ওয়ান এক্সব্যাট-এর মাস্টার এজেন্ট শুভংকর কুমার দাস এবং তার সহযোগী হাফিজুল ইসলাম ওরফে হ্যাপিকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। 

শুক্রবার (৫ সেপ্টেম্বর) ভোররাতে দামুড়হুদা উপজেলার জয়রামপুর দাসপাড়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের ইনচার্জ পুলিশ পরিদর্শক সামসুদ্দোহার নেতৃত্বে উপ-পুলিশ পরিদর্শক সৌমিত্র সাহা, মুহিদ হাসান, সহকারী উপ-পুলিশ পরিদর্শক রজিবুল, রমেন ও আরিফসহ একটি চৌকস দল।

গ্রেপ্তারকৃতরা হলেনÑ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর দাসপাড়ারা এলাকার শ্রী দয়াল দাসের ছেলে শুভংকর কুমার দাস (২৩) ও দামুড়হুদার ডুগডুগি এলাকার সাহাদৎ ওরফে সাধুর ছেলে মো. হাফিজুল ইসলাম ওরফে হ্যাপি (২৫)।

এ সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়া পরিচালনায় ব্যবহৃত বিভিন্ন ব্র্যান্ডের মূল্যবান স্মার্টফোন ও একাধিক সিমকার্ড উদ্ধার করা হয়। ফোনগুলো পর্যালোচনায় দেখা যায়, সেগুলোতে 1xBet, Reddy, MelBet, MobCash, Telegram, Binance, bKash, SellFin, Nagad এবং Rocket অ্যাপস সক্রিয় অবস্থায় ছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, শুভংকর কুমার দাস ওয়ান এক্সব্যাট জুয়ার প্ল্যাটফর্মের মাস্টার এজেন্ট হিসেবে কাজ করতেন। তিনি দামুড়হুদা ও আশপাশের এলাকার উঠতি বয়সি তরুণদের টার্গেট করে তাদের ফোনে জুয়াসংক্রান্ত অ্যাপ ইনস্টল করে দিতেন এবং একাউন্ট খুলে জুয়া খেলায় উৎসাহিত করতেন। পরবর্তী সময়ে তাদের মাধ্যমে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) যেমন বিকাশ, নগদ, রকেট ব্যবহার করে অর্থ লেনদেনের মাধ্যমে জুয়া পরিচালনা করতেন। এ অর্থ বিদেশে স্থানান্তর করা হতো ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা