× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাধবপুরে সাপের কামড়ে ১০ বছরের শিশুর মৃত্যু

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৪২ পিএম

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৪৪ পিএম

মাধবপুরে সাপের কামড়ে ১০ বছরের শিশুর মৃত্যু

হবিগঞ্জের মাধবপুরে সাপের কামড়ে সৌরভ দেবনাথ (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে বহরা ইউনিয়নের সুবিদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পরিবার সূত্রে জানা যায়, সন্ধ্যায় বাড়ির পাশে খেলতে গেলে হঠাৎ বিষধর সাপ সৌরভকে কামড় দেয়। তাৎক্ষণিক তাকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক সাপে কামড়ের বিষয়টি সঠিকভাবে শনাক্ত করতে না পেরে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে রেফার করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায়  রাতেই তার মৃত্যু হয়।

মৃত সৌরভ দেবনাথ সুবিদপুর গ্রামের সুভেন দেবনাথের ছেলে এবং সুবিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। তার মৃত্যুতে পরিবারসহ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

প্রতিবেশী সমীরণ দেবনাথ বলেন, ‘আমার ভাতিজা খেলতে গিয়ে সাপের কামড়ে আক্রান্ত হয়। মাধবপুর হাসপাতালে নেওয়ার পরও সাপে কামড় শনাক্ত করতে না পেরে ব্রাহ্মণবাড়িয়ায় পাঠানো হয়। সেখানে চিকিৎসার কিছুক্ষণ পরই সে মারা যায়।’

স্থানীয় বহরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপাপ্ত) মো. মোশারফ হোসেন ঘটনাটি নিশ্চিত করে বলেন, ‘সাপের কামড়ে শিশুটির মৃত্যু হয়েছে। আজ (শুক্রবার) তার দাফন সম্পন্ন হয়েছে।’

এ বিষয়ে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইমরুল হাসান জাহাঙ্গীর বলেন, ‘সাপে কাটার প্রতিষেধক ভ্যাকসিন আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। তবে রোগীর অবস্থা অনুযায়ী তা প্রয়োগ করা হয়। সংশ্লিষ্ট চিকিৎসক বিষধর সাপের কামড় কিনা শনাক্ত করতে না পারায় প্রতিষেধক দেওয়া হয়নি এবং রোগীকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে রেফার করা হয়।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা