× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

করতোয়া নদীতে পোনা মাছ অবমুক্ত করলেন রিজভী

বগুড়া অফিস

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫ ১৭:০৯ পিএম

শুক্রবার দুপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে করতোয়া নদীতে দলের অন্যান্য নেতাকর্মীদের সঙ্গে পোনা মাছ অবমুক্ত করেন রুহুল কবির রিজভী। প্রবা ফটো

শুক্রবার দুপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে করতোয়া নদীতে দলের অন্যান্য নেতাকর্মীদের সঙ্গে পোনা মাছ অবমুক্ত করেন রুহুল কবির রিজভী। প্রবা ফটো

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ায় চারদিনব্যাপী কর্মসূচির শেষ দিনে করতোয়া নদীতে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে শহরের এসপি ব্রিজ সংলগ্ন স্থানে এ কর্মসূচির উদ্বোধন করেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

জেলা মৎস্যজীবী দলের আয়োজনে এ সময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক সহিদুন্নবী সালাম, কে এম খায়রুল বাশার, জাহিদুল ইসলাম হেলাল, একেএম তৌহিদুল আলম মামুন, মৎস্যজীবী দলের আহ্বায়ক ময়নুল হক বকুল, যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান ও আরিফুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা