× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খুলনায় স্বামীর দায়ের কোপে প্রাণ গেল স্ত্রীর

খুলনা অফিস

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫ ২০:৩৮ পিএম

খুলনায় স্বামীর দায়ের কোপে প্রাণ গেল স্ত্রীর

খুলনায় পারিবারিক কলহের জেরে স্বামীর দায়ের কোপে পারভীন বেগম (৩৮) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে রূপসা উপজেলার যুগীহাটি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতের স্বামী পলাশ শেখ ঘটনার পর থেকে পলাতক।

পারভীন বেগমের পরিবার জানায়, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে পলাশ হাতে থাকা ধারালো দা দিয়ে স্ত্রীর ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় বিকাল সোয়া তিনটার দিকে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, ঘটনার পর স্বামী পলাতক রয়েছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা