× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মোল্লাহাটে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল বিরোধী অভিযান

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিবেদক

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৩১ পিএম

মোল্লাহাটে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল বিরোধী অভিযান

বাগেরহাটের মোল্লাহাটে নিষিদ্ধ চায়না দুয়ারী জালবিরোধী বিশেষ অভিযান চালিয়েছে উপজেলা মৎস্য অফিস। 

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত কোদালিয়া ইউনিয়নের কচুড়িয়া বিলে এ অভিযান চালান সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব রায়।

অভিযান চলাকালে বিল থেকে মাছ ধ্বংসকারী ১৫টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। পরে সেগুলো ডাঙ্গায় তুলে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে মোল্লাহাট থানা পুলিশের একটি টিম সহযোগিতা করে। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, অবৈধ ও বিধ্বংসী এ ধরনের জাল ব্যবহারের কারণে প্রাকৃতিক মাছের প্রজনন ব্যাহত হচ্ছে। তাই ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা