× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিদ্যালয়ে ঢুকে শিক্ষিকাকে মারধরের অভিযোগ

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫ ২০:২৫ পিএম

বিদ্যালয়ে ঢুকে শিক্ষিকাকে মারধরের অভিযোগ

কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলায় জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে এক নারী শিক্ষিকাকে স্কুলে ঢুকে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) কুলিয়ারচর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী শিক্ষিকা। 

ঘটনার পর থেকে স্থানীয় শিক্ষক ও সচেতন মহলে ক্ষোভ বিরাজ করছে। এর আগে, মঙ্গলবার সকালে কুলিয়ারচর উপজেলার বড়চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষিকা মিতালী চক্রবর্তী বড়চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জের ধরে স্কুলে প্রবেশ করে রামদি গ্রামের মৃত ফজলুল হকের ছেলে এনামুল হক (৪৭) ও তার স্ত্রী মোছা. বিলকিস আক্তার সুমা ভুক্তভোগী শিক্ষিকার সঙ্গে পূর্ব বিরোধ বিষয়ে কথা বলতে যায়। একপর্যায়ে উভয়ের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। পরে ক্ষিপ্ত হয়ে শিক্ষিকার ওপর হামলা চালায় তারা।

অভিযোগের বিষয় জানতে চাইলে মো. এনামুল হক বলেন, পূর্বের বিষয় নিয়ে আলোচনার একপর্যায়ে তর্ক হয়েছে সত্যি, কিন্তু মারধরের ঘটনা বাড়িয়ে বলা হচ্ছে। উল্টো শিক্ষিকা আমাদের নাজেহাল করেছেন।

শিক্ষিকা মিতালী চক্রবর্তী বলেন, প্রতিপক্ষের লোকজন পরিকল্পিতভাবেই হামলা চালায়। তারা বিদ্যালয়ে ঢুকে আমার গায়ে হাত দিয়ে কাপড় ছিঁড়ে ফেলে আমাকে লাঞ্জিত করে। যা একজন শিক্ষক ও নারী হিসেবে চরম অবমাননাকর। এ সময় খবর পেয়ে আমার স্বামী এলে তাকেও এলোপাতাড়ি মারপিট করে তারা। পরে বিষয়টি মীমাংসার নামে আমাকে তারা থানায় যেতে দেয়নি। 

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন ‘প্রতিদিনের বাংলাদেশ’কে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা