× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এজলাসে পুলিশের ওপর হামলায় মামলা, দুজন জেলহাজতে

মুন্সীগঞ্জ সংবাদদাতা

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২২ ১৮:৪৪ পিএম

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২২ ১৯:০০ পিএম

মুন্সীগঞ্জের মুখ্য হাকিম বিচারিক আদালতের এজলাস। ছবি : প্রবা

মুন্সীগঞ্জের মুখ্য হাকিম বিচারিক আদালতের এজলাস। ছবি : প্রবা

মুন্সীগঞ্জে আদালতে এজলাসে বিচার চলাকালে পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনায় আটক দুজনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার জালাল হোসেন ও তার স্ত্রী রীনা বেগম মুন্সীগঞ্জ শহরের হাটলক্ষ্মীগঞ্জ এলাকার ইসমাইল মিয়ার বাড়িতে ভাড়া থাকেন। জালাল মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরেশ্বরাই এলাকার আলকাস মিয়ার ছেলে।

মুন্সীগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) আনসার উজ্জামান প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পুলিশের ওপর হামলার সময় ঘটনাস্থল থেকে অভিযুক্ত জালাল হোসেনকে আটক করে পুলিশ। পরে তার স্ত্রী রীনা বেগমকে আটক করা হয়। ওই দিন রাতে তাদেরকে আসামি করে মামলা করেন হামলায় আহত পুলিশের সদস্য মোহাম্মদ আলী। সরকারি দায়িত্ব পালনে বাধা ও ধারালো ব্লেড দিয়ে আঘাত করার অভিযোগ এনে মামলাটি হয়।

ঘটনার সঙ্গে জালাল হোসেনের স্ত্রী রীনা বেগমের সংশ্লিষ্টতার বিষয়ে জানতে চাইলে পরিদর্শক আনসার উজ্জামান বলেন, ‘বিষয়টি তদন্ত করা হচ্ছে। প্রয়োজনে মামলার দুই আসামিকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হবে। এ ছাড়া অভিযুক্ত জালাল মাদকাশক্ত কি না সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

প্রত্যক্ষদর্শীর বরাতে আদালত পুলিশের পরিদর্শক জামাল হোসেন জানান, সোমবার দুপুর দেড়টার দিকে মুন্সীগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের মুখ্য বিচারিক হাকিম আদালত ভবনের একটি আদালতের এজলাসে বিচার চলছিল। এ সময় আদালত কক্ষে প্রবেশ করে পুলিশ কনস্টেবল মোহাম্মদ আলীর ওপর হামলে পড়েন জালাল। তিনি ব্লেড দিয়ে পুলিশ কনস্টেবলকে পোঁচ দেন। এতে তার শরীরের বিভিন্ন অংশ কেটে যায়। এ সময় এজলাসের অপর পুলিশ সদস্যরা জালালকে আটক করেন। পরে তার স্ত্রীকে আটক করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা