× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জয়পুরহাটে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জয়পুরহাট প্রতিবেদক

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫ ১৫:১৯ পিএম

জয়পুরহাটে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জয়পুরহাটে নানা আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ৮টায় জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

এদিন দুপুর সাড়ে বারোটায় জেলা সার্কিট হাউজ মাঠ থেকে বর্ণাঢ্য একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ ডা: আবুল কাশেম ময়দানে এসে শেষ হয়।

এতে সভাপতিত্বে করেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন। এসময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক এএইচএম ওবায়দুর রহমান চন্দন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সাল আলিম, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, যুগ্ম আহ্বায়ক এম এ ওহাব, সদর থানা বিএনপির সভাপতি এ্যাড. হেনা কবিরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা