জয়পুরহাট প্রতিবেদক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫ ১৫:১৯ পিএম
জয়পুরহাটে নানা আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ৮টায় জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
এদিন দুপুর সাড়ে বারোটায় জেলা সার্কিট হাউজ মাঠ থেকে বর্ণাঢ্য একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ ডা: আবুল কাশেম ময়দানে এসে শেষ হয়।
এতে সভাপতিত্বে করেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন। এসময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক এএইচএম ওবায়দুর রহমান চন্দন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সাল আলিম, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, যুগ্ম আহ্বায়ক এম এ ওহাব, সদর থানা বিএনপির সভাপতি এ্যাড. হেনা কবিরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।