× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঈশ্বরদী পদ্মার তীরে নতুন পর্যটনকেন্দ্র ‘সাঝের মায়া’ উদ্বোধন

ঈশ্বরদী(পাবনা) প্রতিনিধি

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫ ১৪:২৯ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

পাবনার ঈশ্বরদীর অন্যতম প্রাকৃতিক বিনোদন এরিয়া হিসেবে পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় পদ্মার সাড়াঘাট। আর সেই সাড়াঘাটে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে ‘সাঝের মায়া’ নামে একটি নতুন পর্যটন কেন্দ্র। 

গতকাল রবিবার (৩১ আগস্ট) বিকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে পর্যটন কেন্দ্রটির ফিতা কেটে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) সূবীর কুমার দাশ। এসময় শত শত পর্যটক ‘সাঝের মায়া’ পর্যটন কেন্দ্রের সৌন্দর্য উপভোগ করতে ভিড় করেন।

নতুন এ পর্যটন কেন্দ্রটির উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, ঈশ্বরদী পৌরসভার সচিব মো. জহুরুল ইসলাম, উপজেলা সহকারি ভুমি কমিশনার মো. আসাদুজ্জামান সরকার, উপজেলা কুষি কর্মকর্তা মো. আব্দুল মমিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আলী এহসান, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মোছা. আকলিমা খাতুন, সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুর রহমান, স্বেচ্ছাসেবকদলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসান, উপজেলা এলজিইডি প্রকৌশলী এনামুল কবির সহ প্রমুখ।

এসময় ‘সাঝের মায়া’ নতুন এ পর্যটনকেন্দ্রে প্রথম দিনে ঘুরতে আসা কয়েকজন পর্যটক বলেন, কয়েকদিন আগে ফেসবুকে দেখলাম সাড়াঘাটকে পর্যটন এরিয়া হিসেবে আজ উদ্বোধন করা হবে এবং এখানে অনেক সুন্দর একটি ফলক তৈরি করা হয়েছে। এটি দেখতেই পরিবার নিয়ে ঘুরতে এসেছি।

ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সূবীর কুমার দাশ বলেন, নানা ইতিহাস ও ঐতিহ্যের ধারক ঈশ্বরদী। ঈশ্বরদীর সাড়াঘাটে নদীর প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা এই এলাকাটি পর্যটনের জন্য সম্ভাবনাময়। পর্যটকদের জন্য নিরাপদ, পরিচ্ছন্ন ও আকর্ষণীয় পরিবেশ নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই এলাকাটি পর্যটনকেন্দ্র হিসেবে আজ উদ্বোধন করলাম যেন পর্যটকরা এখানে এসে পরিবার পরিজন নিয়ে উপভোগ করতে পারে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা