জয়পুরহাট প্রতিবেদক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫ ২১:৫৭ পিএম
প্রবা ফটো।
জয়পুরহাট চিনিকলের বকেয়া বেতন, ইক্ষু উন্নয়ন সহকারীদের (সিডিএ) ইনক্রিমেন্ট ও মহার্ঘ ভাতার দাবিতে শনিবার (৩০ আগস্ট) শুরু হওয়া আন্দোলন প্রত্যাহার করেছে শ্রমিক-কর্মচারীরা। রবিবার (৩১ আগস্ট) দুপুরে চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক শ্রমিক-কর্মচারী নেতাদের নিয়ে করা বৈঠক শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক খবির উদ্দিন মোল্যা ও চিনিকলের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি আলী আকতার এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, শনিবার সকালে হঠাৎ করে চিনিকলের শ্রমিক-কর্মচারীরা বকেয়া বেতন ও ইনক্রিমেন্টের দাবিতে আন্দোলন শুরু করেন। তারা চিনিকলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে দাবি-দাওয়া মানতে চিনিকল কর্তৃপক্ষ ৪৮ ঘন্টার সময় বেঁধে দিয়ে কর্মকর্তাদের অফিসে ঢুকতে দেননি। রবিবার আবারও বিক্ষোভ করা হয়। পরে চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক শ্রমিক-কর্মচারীদের নিয়ে বৈঠকে বসেন।
জয়পুরহাট চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি আলী আকতার বলেন, চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আজকে আমাদের সাথে কথা বলেছেন। তিনি আমাদের দাবি-দাওয়া পূরণের আশ্বাস দিয়েছেন। আমরা আন্দোলন প্রত্যাহার করে নিয়েছি।
জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খবির উদ্দিন মোল্যা বলেন, শ্রমিক-কর্মচারীদের দাবি-দাওয়ার বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছিলাম। আজকে তাদের সাথে কথা বলেছি।