× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাতক্ষীরায় বিচারবহির্ভূত হত্যা

নিহত অলির মেয়ের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করলেন তারেক রহমান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫ ১৯:৩৮ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পুলিশের গুলিতে নিহত সাতক্ষীরার শ্যামনগর থানার কাশিমারি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অলিউল্লাহ মোল্লা অলির দ্বিতীয় কন্যা সাদিয়া সুলতানার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’র প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।

রবিবার (৩১ আগস্ট) দুপুরে মরহুম অলিউল্লাহ মোল্লা অলির দ্বিতীয় কন্যা সাদিয়ার বিয়ের অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মরহুম অলির কন্যা ও নতুন জামাতার জন্য উপহার সামগ্রী এবং বিয়ের অনুষ্ঠানের জন্য বিশেষ আর্থিক সহায়তা তুলে দেয় ‘আমরা বিএনপি পরিবার’র একটি প্রতিনিধি দল।

সাদিয়া সুলতানার বিয়ের অনুষ্ঠানে ‘আমরা বিএনপি পরিবার’র সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা আবুল কাশেম, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য আব্দুল্লাহ আল মিসবাহ প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি কাজী আলাউদ্দিন, সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ডা. মনিরুজ্জামান, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক ১ম যুগ্ম সম্পাদক আমিনুর রহমান আমিন, শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সোলাইমান কবির, পৌর বিএনপির সাবেক আহবায়ক শেখ লিয়াকত আলী বাবু, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য নুরজাহান পারভীন ঝর্না, সাতক্ষীরা জেলা যুবদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এস আই আশাসহ স্থানীয় নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ২০১৬ সালের ১০ জুলাই পুলিশের গুলিতে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হন বিএনপি নেতা অলিউল্লাহ মোল্লা অলি। এর আগে ২০২৪ সালেও মরহুম অলির বড় কন্যা নাঈমা সুলতানার বিয়ের আনুষ্ঠানিকতার দায়িত্ব নিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা