বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫ ১৫:৪৫ পিএম
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় নেতারা ২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থানে রাজপথে প্রাণ হারানো শহীদ সাজিদুর রহমান ওমরের কবর জিয়ারত করেছেন।
রবিবার (৩১ আগস্ট) সকালে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের পত্তন গ্রামে অবস্থিত শহীদ ওমরের সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা।
এ সময় এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে একটি প্রতিনিধিদল কবর জিয়ারত করে। তাদের সঙ্গে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
পরে শহীদ ওমরের আত্মার মাগফিরাত কামনা এবং দেশবাসীর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।