× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খুলনা প্রেসক্লাবে সভা

ফ্যাসিবাদ রুখতে ঐক্যের ডাক

খুলনা অফিস

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫ ২০:২৩ পিএম

ফ্যাসিবাদ রুখতে ঐক্যের ডাক

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে খুলনা প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হলো শনিবার (৩০ আগস্ট) এক আলোচনা সভা। মূল প্রতিপাদ্য ছিল, জুলাই গণঅভ্যুত্থান: গণমাধ্যম ও আগামীর বাংলাদেশ। 

সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক। সঞ্চালনায় ক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল ও নির্বাহী সদস্য আশরাফুল ইসলাম নুর। সার্বিক তত্ত্বাবধানে বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মিজানুর রহমান মিল্টন।

অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, জামায়াতের খুলনা মহানগর আমীর অধ্যাপক মোহাম্মদ মাহফুজুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন এবং জামায়াতের খুলনা মহানগরীর সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল।

বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের ইতিহাসে নতুন দিগন্ত উন্মোচন করেছে। কিশোর-তরুণেরা বুক চিতিয়ে ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করেছে। এ আন্দোলনে প্রায় দেড় হাজার মানুষ প্রাণ দিয়েছেন, শতাধিক মানুষ চোখের আলো হারিয়েছেন, অনেকেই চিরতরে পঙ্গুত্ব বরণ করেছেন। এত রক্ত ও আত্মত্যাগের বিনিময়ে মানুষ বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থার প্রত্যাশা করেছিলেন। কিন্তু স্বাধীনতা ও গণতন্ত্রের পূর্ণ বিকাশ এখনো বাধাগ্রস্ত। 

বক্তারা বলেন, সরকারের দমননীতি যখন তীব্র হয়েছে, তখনও গণমাধ্যম কলমের শক্তি দিয়ে প্রতিবাদ করেছে। এমনকি ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক বন্ধ থাকলেও বিকল্প উপায়ে সংবাদ প্রচার করেছে সাংবাদিকরা। বিদেশে অবস্থানরত সাংবাদিকরাও আন্তর্জাতিক গণমাধ্যমে দেশের বাস্তব পরিস্থিতি তুলে ধরেছেন। বক্তারা মনে করেন, গণমাধ্যম শুধু খবর পরিবেশনের মাধ্যম নয় বরং রাজনৈতিক বয়ান ও সামাজিক পরিবর্তনের অন্যতম চালিকাশক্তি।

বক্তারা আরও বলেন, দীর্ঘ ১৫ বছরের স্বৈরশাসন দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক কাঠামোকে দুর্বল করে দিয়েছে। এই বাস্তবতায় জুলাই অভ্যুত্থানের চেতনা নতুন প্রজন্মকে অনুপ্রেরণা দেবে। তারা ফ্যাসিবাদবিরোধী ঐক্য গড়ে তুলতে এবং গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠায় জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান।

সভায় আরও বক্তব্য রাখেন খুলনা প্রেসক্লাবের সদস্য শেখ দিদারুল আলম, বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, শহীদ শেখ মো. সাকিব রায়হানের মা নুরুন নাহার বেগম, এমইউজের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হাসান হিমালয়, খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম মতি, কৌশিক দে ও আশরাফুল ইসলাম নুর প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা