× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মৌলভীবাজারে প্রাইভেট গাড়ির ধাক্কায় কিশোর নিহত

মৌলভীবাজার প্রতিবেদক

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫ ১৯:১৬ পিএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় প্রাইভেট গাড়ির ধাক্কায় মো. সাঈদ মিয়া (১৬) নামের এক কিশোর নিহত হয়েছেন। শনিবার (৩০ আগস্ট) বিকেলে মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ সড়কের মুন্সীবাজারে ঘটনাটি ঘটে। এ ঘটনায় এক পথচারী মহিলা আহত হয়েছেন। নিহত কিশোর মুন্সিবাজার ইউনিয়নের বাঙ্গালী গ্রামের সেলিম মিয়ার ছেলে এবং ফুটপাতের ব্যবসায়ী। 

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকালে উপজেলার মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ সড়কের মুন্সীবাজারে সিলেটগামী একটি প্রাইভেট নোহা গাড়ি (চট্ট মেট্রো-চ-১১-১৭৫৮) বাজারের ভ্যান গাড়িতে কসমেটিক বিক্রেতা সাইদ মিয়াকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই নোহা গাড়ির চালক গাড়ি ফেলে পালিয়ে যায়। 

রাজনগর থানার ওসি মোবারক হোসেন খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর জেনারের হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা