× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভিমরুলের কামড়ে প্রাণ হারালেন বৃদ্ধা

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিবেদক

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫ ১৭:২৯ পিএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নেত্রকোণার দুর্গাপুর উপজেলার তেরীবাজার এলাকায় ভিমরুলের কামড়ে রোকেয়া বেগম (৮০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার (৩০ আগস্ট) সকালে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। নিহত রোকেয়া বেগম তেরীবাজার বড় মসজিদের সাবেক মুয়াজ্জিন মরহুম হাজী আব্দুল জব্বারের স্ত্রী।

তার নাতি ও দুর্গাপুর সাংবাদিক সমিতির কোষাধ্যক্ষ শফিকুল আলম সজীব জানান, শুক্রবার সকালে বাড়ির পাশের রাস্তায় হাঁটার সময় হঠাৎ কয়েকটি ভিমরুল রোকেয়া বেগমকে আক্রমণ করে এবং শরীরের বিভিন্ন স্থানে হুল ফোটায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে রাতে বাড়িতে নেওয়া হলেও শনিবার সকালে তার অবস্থার অবনতি ঘটে। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা