× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টঙ্গীর জাভান হোটেলের স্টাফদের বিরুদ্ধে গ্রাহকদের মারধরের অভিযোগ

টঙ্গী (গাজীপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫ ১৯:০৮ পিএম

টঙ্গীর জাভান হোটেলের স্টাফদের বিরুদ্ধে গ্রাহকদের মারধরের অভিযোগ

গাজীপুরের টঙ্গীর বহুল সমালোচিত রেস্টুরেন্ট অ্যান্ড বার জাভান হোটেলের স্টাফদের বিরুদ্ধে খাবার খেতে যাওয়া গ্রাহকদের মারধর করে গুরুতর জখমের অভিযোগ পাওয়া গেছে। 

শুক্রবার (২৯ আগস্ট) ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীরা হলেনÑ রিমন আহমেদ (৩৮), আজাদ (২৯), জাহিদ (৩২) ও সুব্রত (৩০)।

গুরুতর আহত অবস্থায় তারা প্রথমে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন। পরে উন্নত চিকিৎসার জন্য সবাইকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়।

প্রাথমিকভাবে জানা যায়, ভুক্তভোগীরা সিলেটের সুনামগঞ্জের জগন্নাথপুরের বাসিন্দা। তারা যমুনা ফিউচার পার্কের ‘লিগ্যাল সলিউশন বিডি’ প্রতিষ্ঠানের কর্মকর্তা।

ভুক্তভোগী আজাদ মুঠোফোনে বলেন, সকালে নাস্তা খাওয়ার জন্য ‘জাভান হোটেল’ নামে রেস্টুরেন্টে যাই। নাস্তা দিতে দেরি হওয়াতে আমরা অর্ডার বাতিল করে দেই। এতেই হোটেলের স্টাফরা আমাদের ওপর ক্ষিপ্ত হয়ে যায় এবং গালমন্দ শুরু করে। আমরা প্রতিবাদ করতে গেলে হোটেলের পরিচালক সায়মনের হুকুমে হোটেলের সবাই মিলে লোহার রোড, লাঠি দিয়ে আমাদের বেধড়ক মারধর করে গুরুতর জখম করে। আমার ও সুব্রতর মাথা ফাটিয়ে দেয়। জাহিদের পা ভেঙ্গে দেয় আর রিমনের শরীরের মাংশ থেতলে দেয় ও বিভিন্ন স্থানে জখম করে।

তিনি আরও জানান, বর্তমানে সবার অবস্থা আশংকাজনক। সবাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছি। সুস্থ হলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেব।

এ বিষয়ে জাভান হোটেলের পরিচালক সায়মন বলেন, ‘ঘটনার সময় আমি হোটেলে ছিলাম না। হট্টগোলের বিষয়ে স্টাফদের কাছ থেকে জানতে পেরেছি। বহিরাগত দুইপক্ষের সংঘর্ষে তারা আহত হয়েছেন। আমার হোটেলের কোনো স্টাফ তাদের মারধর করেনি।’

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, আমরা প্রাথমিকভাবে ঘটনাটা জেনেছি। ভুক্তভোগীরা বর্তমানে চিকিৎসাধীন আছেন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা