× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫ ১৬:৩২ পিএম

অভিযুক্ত ইব্রাহিম খলিল। প্রবা ফটো

অভিযুক্ত ইব্রাহিম খলিল। প্রবা ফটো

কুমিল্লার বুড়িচং উপজেলার কংশনগর মারকাজুত তাহফিজ হিফজ মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মো. ইব্রাহিম খলিল (৩০) এর বিরুদ্ধে দুই মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে। 

শুক্রবার (২৯ আগস্ট) এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে বুড়িচং থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।

থানা পুলিশ জানায়, গত ২৫ আগস্ট রাত ১১টার দিকে অভিযুক্ত ইব্রাহিম খলিল মাদ্রাসার অন্য ছাত্ররা ঘুমিয়ে পড়ার পর দুই শিক্ষার্থীকে অফিস কক্ষে ডেকে নেয়। প্রথমে শরীর মালিশ করার কথা বলে ডাকা হলেও পরে তাদের জোরপূর্বক বলাৎকার করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিষয়টি তার বাবাকে জানালে বৃহস্পতিবার রাত ৯টায় তিনি স্থানীয়দের সহযোগিতায় ইব্রাহিম খলিলকে অবরুদ্ধ করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে। পরবর্তী সময়ে থানায় মামলা দায়ের করেন।

আসামি মো. ইব্রাহিম খলিল কুমিল্লার দেবিদ্বার উপজেলার বাঙ্গুরী গ্রামের মৃত অহিদুর রহমানের ছেলে। তিনি কংশনগর মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার প্রধান ও পরিচালক হিসেবে দায়িত্বে ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইব্রাহিম খলিলের বিরুদ্ধে এর আগেও ধর্ষণের অভিযোগে দেবিদ্বার থানায় মামলা রয়েছে। নিজের চাচাতো বোনকে ধর্ষণের অভিযোগে দায়ের করা সেই মামলায় তিনি বর্তমানে জামিনে আছেন। এ ঘটনার পর মাদ্রাসার আবাসিক সব শিক্ষার্থীকে তাদের পরিবার নিয়ে গেছে। তবে, মাদ্রাসার অন্যান্য শিক্ষক এখনো সেখানে অবস্থান করছেন। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

এ বিষয়ে বুড়িচং থানার ভারাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, অভিযুক্ত ইব্রাহিম খলিলের বিরুদ্ধে এর আগেও দেবিদ্বার থানায় একটি ধর্ষণ মামলা রয়েছে। দুপুরে অভিযুক্তকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা