× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বড়লেখায় রেলক্রসিংয়ে গেট নির্মাণের দাবি এলাকাবাসীর

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিবেদক

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫ ২২:১৫ পিএম

বড়লেখায় রেলক্রসিংয়ে গেট নির্মাণের দাবি এলাকাবাসীর

মৌলভীবাজারের কুলাউড়া-শাহবাজপুর রেলপথের বড়লেখা উপজেলার জনগুরুত্বপূর্ণ খাদ্যগুদাম-গাজিটেকা রাস্তার রেলক্রসিংয়ে রেলগেট নির্মাণের দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছে। 

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে বড়লেখা পৌরশহরের খাদ্যগুদামের সামনে ‘বৃহত্তর গাজিটেকা এলাকাবাসী’র ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ী, পেশাজীবী ও স্থানীয় জনসাধারণ অংশ নেন। 

মানববন্ধনে সমাজসেবক মখলিছুর রহমানের সভাপতিত্বে ও তোফায়েল আহমদ তুহেলের সঞ্চালনায় বক্তব্য দেন বড়লেখা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খসরু, বড়লেখা উপজেলা জামায়াতের সাবেক আমীর এমাদুল ইসলাম, বড়লেখা প্রেস ক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম খোকন, সাবেক অধ্যক্ষ অরুণ চন্দ্র দাস, আইনজীবী গোপাল দত্ত, এনসিসি ব্যাংক বড়লেখা শাখার ব্যবস্থাপক আমিনুর রহমান,  সাবেক কাউন্সিলর নূর উদ্দিন, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কর্মসূচি ও নিরাপত্তা বিষয়ক সহ-সম্পাদক আব্দুন নুর তালুকদার, মৌলভীবাজার জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী তামিম আহমদ, শিক্ষক বদর উদ্দিন, ময়নুল ইসলাম, তপন চৌধুরী, সাবুল আহমদ, অপুজিত দাস ও সামছুল ইসলাম, ব্যবসায়ী নাজমুল ইসলাম ও আব্দুল লতিফ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা কুলাউড়া-শাহবাজপুর রেলপথের খাদ্যগুদাম-গাজিটেকা রেলক্রসিং পার হয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন। কুলাউড়া-শাহবাজপুর রেললাইন আবারও চালুর লক্ষ্যে পুনর্বাসনের কাজ চলছে। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই রেলপথের খাদ্যগুদাম-গাজিটেকা রেলক্রসিংয়ে রেলগেট নির্মাণ না করেই কাজ এগিয়ে নিচ্ছে। এতে মানুষের চলাচলে দুভোর্গ সৃষ্টি হচ্ছে। বক্তারা দ্রুত খাদ্যগুদাম-গাজিটেকা রাস্তায় রেলক্রসিংয়ে রেলগেট নির্মাণের দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেবেন বলে তারা হুঁশিয়ারি দেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা