× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা তরুণী আটক

নারায়ণগঞ্জ অফিস

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫ ২০:২২ পিএম

রেহিঙ্গা তরুণী হাসিনা।

রেহিঙ্গা তরুণী হাসিনা।

নারায়ণগঞ্জে পাসপোট করতে এসে পুলিশের হাতে আটক হয়েছেন এক রোহিঙ্গা তরুণী। 

বুধবার (২৭ আগস্ট) ফতুল্লার ভুঁইগড়ের নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট কার্যালয় থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার হওয়া রেহিঙ্গা তরুণী হাসিনা (২৯) কক্সবাজারের টেকনাফ থানার দক্ষিণ হৃলার জালাল আহম্মেদের মেয়ে।

জানা গেছে, বুধবার বিকাল ৩ টার দিকে বাংলাদেশি পাসপোর্ট তৈরি করতে ফতুল্লার ভুঁইগড়ের নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে আসেন হাসিনা। কাগজপত্র যাচাই-বাছাই করে সংশ্লিষ্টরা জানতে পারেন সে রেহিঙ্গা। এরপর তাকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে।

এ সময় তার কাছে পাসপোর্টের আবেদনপত্রের সঙ্গে জমা দেওয়া বিভিন্ন কাগজপত্রসহ একটি এনআইডি কার্ড পাওয়া যায়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, পাসপোর্ট করতে এসে ফিঙ্গার প্রিন্ট দিতে গেলে পাসপোর্ট অফিসের কর্মকর্তারা নিশ্চিত হন সে রেহিঙ্গা। তখন পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে রেহিঙ্গা তরুণীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। 

তিনি আরও জানান, দালালের মাধ্যমে এই রোহিঙ্গা তরুণী বাংলাদেশি সেজে পাসপোর্ট তৈরি করে বিদেশে পালানোর চেষ্টা করছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এর পেছনে কারা জড়িত, পাসপোর্ট তৈরির কাগজপত্র কারা জোগাড় করে দিলেন, তার অনুসন্ধান করা হচ্ছে। জড়িত ব্যক্তিদেরও আইনের আওতায় আনা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা