× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আশুলিয়ায় শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

আশুলিয়া (ঢাকা) প্রতিবেদক

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫ ১৩:৩৮ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ঢাকার আশুলিয়ায় সাড়ে তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। বুধবার (২৭ আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান। 

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় আশুলিয়ার বগাবাড়ী বাজার এলাকার একটি বাড়ি থেকে ওই বৃদ্ধকে আটক করা হয়।

আটক আব্দুস সামাদ (৭৩) নাটোর জেলার নলডাঙ্গা থানার ঠাকুর লক্ষীকোল এলাকার বাসিন্দা। তিনি আশুলিয়ার বগাবাড়ি এলাকায় একটি ভাড়াবাসায় বসবাস করে আসছিলেন বলে জানা যায়।

স্থানীয়রা জানান, গত রবিবার সন্ধ্যার পরে ভুক্তভোগী শিশুসহ আরও ২/৩ জন শিশু ওই বৃদ্ধের বাসায় যায়। কিছু্ক্ষণ পর বাকি শিশুরা ওই বাসা থেকে চলে আসলেও ওই শিশুটি বৃদ্ধের বাসায় কিছু সময় ছিল। পরে অভিযুক্ত বৃদ্ধ নিজে শিশুটিকে নিয়ে তার মায়ের কাছে পৌঁছে দেয়। এ সময় শিশুর মা সন্তানের আচরণে অস্বাভাবিকতা লক্ষ্য করেন এবং ঘটনার সত্যতা টের পান। ঘটনার পর অভিযুক্ত বৃদ্ধ গা-ঢাকা দেয়।

এদিকে স্থানীয় বাড়িওয়ালা বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও সোমবার (২৫ আগস্ট) রাতে মীমাংসা নামে আলোচনার চেষ্টা হয়। তবে সমাধান না হওয়ায় মঙ্গলবার বিষয়টি ছড়িয়ে পড়ে। পরে ক্ষুব্ধ এলাকাবাসী বৃদ্ধকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, শিশু ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধকে আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় মামলা দায়ের করে দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা