× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাভার্ডভ্যান চালকের কাছে মিলল যুক্তরাষ্ট্রের তৈরি অস্ত্র

যশোর প্রতিবেদক

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫ ২০:৩৫ পিএম

কাভার্ডভ্যান চালকের কাছে মিলল যুক্তরাষ্ট্রের তৈরি অস্ত্র

যশোরে কাভার্ড ভ্যান বা লরি চালকের ছিটের নিচ থেকে ১টি আমেরিকান পিস্তল, দু’টি ম্যাগজিন ও দু’টি তাজা গুলি উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে জেলার চাঁচড়া চেকপোস্টের বিএডিসি (সেচ) অফিসের সামনে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল অভিযান চালিয়ে এ অস্ত্র, গুলি ও ম্যাগজিন উদ্ধার করেন। এ ঘটনায় কাভার্ড ভ্যানের চালক ফরহাদ হোসেন (৩২) ও সহকারী চালক সাকিব হোসেন (১৯) কে পুলিশ হেফাজতে নিয়েছে।

গ্রেফতারকৃত চালক ফরহাদ হোসেন বেনাপোল ভবারবেড় গ্রামের আব্দুল আউয়ালের ছেলে এবং সহকারী চালক সাকিব হোসেন একই এলাকার আফজাল হোসেন বিশ্বাসের ছেলে।

মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যায় যশোর পুলিশ সুপারের কার্যালয় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছেন।

যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মো. মঞ্জুরুল হক ভুঞা বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামী ঢাকা মেট্রো-ট-১১-২১৭৭ নাম্বারের একটি কাভার্ট ভ্যানে করে ঢাকাতে অস্ত্র নিয়ে যাওয়া হচ্ছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে জেলা গোয়েন্দা শাখার এসআই শেখ আবু হাসানের নেতৃত্বে এএসআই মো. নাজমুল হোসেনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে চাঁচড়া চেকপোস্টে অভিযান চালিয়ে কাভার্ড ভ্যানের গতিরোধ করে চালক ফরহাদ হোসেন ও সহকারী চালক মো. সাকিব হোসেনকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের দেখানো তথ্য মতে চালকের সিটের নিচে থেকে কসটেপে মোড়ানো একটি ৭.৬৫ মডেলের তৈরি আমেরিকান পিস্তল, ২টি পিস্তলের ম্যাগজিন ও ২টি পিস্তলের গুলি উদ্ধার করা হয়। মঙ্গলবার দুপুরে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে আদালতে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা