× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক সংলাপ

৪০ দেশের প্রতিনিধিদের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫ ১৭:২১ পিএম

৪০ দেশের প্রতিনিধিদের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

কক্সবাজারে রোহিঙ্গা সংকট নিয়ে তিন দিনের আন্তর্জাতিক সংলাপের অংশ হিসেবে শেষ দিন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ৪০ দেশের প্রতিনিধিসহ অংশগ্রহণকারী দেশি-বিদেশি প্রতিনিধিরা।

মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে তারা দুই দলে ভাগ হয়ে রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছেন।

সূত্র বলছে, রোহিঙ্গা ইস্যুতে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে আসা ৪০ দেশের প্রতিনিধিদের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও গিয়েছিলেন রোহিঙ্গা ক্যাম্পে। এ সময় তারা রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন। তাদের দুঃখ দুর্দশার কথা শুনেন। বিদেশি প্রতিনিধিরা উখিয়ার ক্যাম্প-৪ এ অবস্থিত জাতিসংঘের খাদ্য কর্মসূচি ডব্লিউ এফপির ই-ভাউচার আউটলেট কেন্দ্র পরিদর্শন করেন।

এরপর উখিয়ার বালুখালী ফ্রেন্ডশিপ হাসপাতালে যান। সেখানে রোহিঙ্গাদের চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করেন। রোহিঙ্গা নারীদের হস্তশিল্প প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনের সময় রোহিঙ্গা নারীদের সঙ্গেও দীর্ঘক্ষণ কথা বলেন দেশি-বিদেশি প্রতিনিধিরা। দুপুরে পরিদর্শন শেষ করে ক্যাম্প এলাকা ছাড়েন তারা।

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান খুঁজতে ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে গত রবিবার থেকে কক্সবাজারে তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন ‘স্টেকহোল্ডার্স’ ডায়ালগ শিরোনামে টেকঅ্যাওয়ে টু দ্য হাই-লেভেল কনফারেন্স অন দ্য রোহিঙ্গা সিচুয়েশন’ শুরু হয়। মঙ্গলবার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের মধ্যে দিয়ে শেষ হয় আন্তর্জাতিক এই সম্মেলন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা