× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পেকুয়ায় দুই বাইকের সংঘর্ষে জামায়াত নেতা নিহত

পেকুয়া (কক্সবাজার) প্রতিবেদক

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫ ১১:৫৯ এএম

আপডেট : ২৬ আগস্ট ২০২৫ ১৫:২৩ পিএম

পেকুয়ায় দুই বাইকের সংঘর্ষে জামায়াত নেতা নিহত

কক্সবাজারের পেকুয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় জামায়াতে ইসলামী নেতা ও স্থানীয় মইয়াদিয়া বায়তুল সালাত জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম (৪৭) নিহত হয়েছেন। সোমবার (২৫ আগস্ট) রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত জাহাঙ্গীর আলম পেকুয়া সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় সূত্র জানায়, এশার নামাজ শেষে মোটরসাইকেলযোগে পেকুয়া বাজারের দিকে যাচ্ছিলেন জাহাঙ্গীর আলম। পথে গোঁয়াখালী–সিরাদিয়া সড়কের বাইম্যাখালী তিন রাস্তা মোড়ে পৌঁছালে দ্রুতগামী আরেকটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হত। এতে গুরুতর আহত হন তিনি।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত ১১টার দিকে তিনি মারা যান।

স্থানীয় ইউপি সদস্য সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত জাহাঙ্গীর আলম পাঁচ সন্তানের জনক ছিলেন। তিনি পেকুয়া সদর ইউনিয়নের পূর্ব গোঁয়াখালী টেকপাড়ার বাসিন্দা বখতিয়ার উদ্দিনের ছেলে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা