× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এনসিপির প্রতিবাদী মানববন্ধনে শাস্তি দাবি

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫ ২১:০২ পিএম

এনসিপির প্রতিবাদী মানববন্ধনে শাস্তি দাবি

চট্টগ্রামের ফটিকছড়িতে এক কিশোরকে পিটিয়ে হত্যা ও দুজনকে আহত করা ও নির্বাচন কমিশনে এনসিপি নেতাদের ওপর মব হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে চট্টগ্রাম মহানগর জাতীয় নাগরিক পার্টি। 

সোমবার (২৫ আগস্ট) চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। এর আগে, গত বৃহস্পতিবার দিবাগত রাতে ‘চোর’ সন্দেহে পিটিয়ে হত্যা করা হয় কিশোর মো. রিহান মাহিনকে (১৫)। পিটিয়ে আহত করা হয় তার দুই বন্ধু মুহাম্মদ রাহাত ও মুহাম্মদ মানিককে। তারা চট্টগ্রাম নগর থেকে রাতে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে তাদের বাড়িতে ফিরছিল। বাড়ির কাছাকাছি এলে তাদের চোর সন্দেহে সেতুতে বেঁধে পেটান কয়েক ব্যক্তি। এতে ঘটনাস্থলেই মারা যায় মো. রিহান মাহিন।

অপরদিকে, গতকাল রবিবার নির্বাচন কমিশিনের সীমানা নির্ধারণ করার আলোচনায় শুনানিতে অংশগ্রহণ করলে বক্তব্যরত অবস্থায় এনসিপির  কেন্দ্রীয় সদস্য আতাউল্লাহর ওপর সন্ত্রাসী হামলা করে তারা।

কর্মসূচিতে বক্তারা বলেন, মব সন্ত্রাস নামের যে কালচার এই দেশে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে তা সাধারণ জনগণ কখনো হতে দেবে না, বক্তারা আরও বলেন, ‘এই মব সন্ত্রাস প্রতিষ্ঠা ছিল হাসিনার আমলে, কেউ যদি হাসিনা হতে চাই, এই দেশের ছাত্র-জনতা তা হতে দেবে না। বক্তব্যে নিহত মাহিনের মা অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি করে বলেন, এইভাবে অকালে যেন কোনো মায়ের বুক খালি না হয়।

মানববন্ধনে জাতীয় নাগরিক পার্টি চট্টগ্রাম মহানগর, জাতীয় নাগরিক পার্টি চট্টগ্রাম উত্তর-দক্ষিণ জেলা, চট্টগ্রাম মহানগর যুবশক্তি, চট্টগ্রাম শ্রমিক উইংয়ের নেতাকর্মীরা অংশ নেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা