× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অনুমতি ছাড়া দাঁড়ি রাখায় ৩ পুলিশ সদস্যকে শাস্তি

হবিগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫ ১৬:৪১ পিএম

প্রতীকী ফটো

প্রতীকী ফটো

হবিগঞ্জে অনুমতি ছাড়া দাঁড়ি রাখায় তিন পুলিশ সদস্যকে শাস্তি দেওয়া হয়েছে। তবে শাস্তি ভোগের পরদিন তাদের দাঁড়ি রাখার অনুমতি দিয়েছেন পুলিশ সুপার (এসপি) এএনএম সাজেদুর রহমান।

সোমবার (২৫ আগস্ট) এ সংক্রান্ত একটি অফিস আদেশ বিভিন্ন গণমাধ্যমের হাতে আসে। এ নিয়ে চলছে জেলাজুড়ে আলোচনা-সমালোচনা। তবে অনুমতি নেওয়া সরকারি বিধিবিধান বলে জানান পুলিশ সুপার।

অফিস আদেশে জানা যায়, তিন কনস্টেবল দুলাল মিয়া, হৃদয় আহমদ ও ইফতেখার হোসেন সুমন ইসলামী শরিয়াহ মোতাবেক দাঁড়ি রাখতে ইচ্ছুক মর্মে একটি আবেদন করেন। গত ২১ আগস্ট তারা স্বশরীরে হাজির হলে তাদের মুখে দাঁড়ি ছিল। কিন্তু কর্তৃপক্ষের অনুমতি ছাড়া দাঁড়ি রাখায় তাদের প্রত্যেককে দুদিন লঘুদণ্ড হিসেবে দুই ঘণ্টা পিডি প্রদান করা হয়।

একইসঙ্গে পিডি ভোগের পর তাদের প্রত্যেককে পুলিশ লাইন্স হবিগঞ্জের উদ্দেশ্যে ছাড়পত্র প্রদানের জন্য অনুরোধ করা হয়।

এ বিষয়ে পুলিশ সুপার সাজেদুর রহমান বলেন, দাঁড়ি রাখতে চাইলে পুলিশ সদস্যদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নেওয়ার বিধান রয়েছে। আমি শুধু সরকারী বিধান অনুসরণ করেছি। তবে আবেদন করার পর আনুষ্ঠানিকভাবে তাদের অনুমতি মঞ্জুর করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা