× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছাত্রশিবিরের পক্ষ থেকে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

বড়াইগ্রাম (নাটোর) প্রতিবেদক

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫ ১৫:৪৯ পিএম

আপডেট : ২৪ আগস্ট ২০২৫ ১৬:২০ পিএম

ছাত্রশিবিরের পক্ষ থেকে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

নাটোরের বড়াইগ্রামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির উপজেলার কৃতী শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা প্রদান করেছে। 

রবিবার (২৪ আগস্ট) সকালে উপজেলা মডেল মসজিদ ইসলামিক সাংস্কৃতিক মিলনায়তনে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২২২ জন কৃতী শিক্ষার্থীকে এ সংবর্ধনা প্রদান করা হয়।

ছাত্রশিবির বনপাড়া সাথী শাখার আয়োজনে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক আব্দুল্লাহ মোহাইমিন ও প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নাটোর জেলা জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি ও নাটোর-৪ আসনের এমপি প্রার্থী অধ্যাপক মাওলানা মো. আব্দুল হাকিম। ছাত্রশিবিরের বনপাড়া সাথী শাখার সভাপতি বায়েজিদ বোস্তামী বাদলের সভাপতিত্বে এবং সেক্রেটারি আলামিন হোসেন আদিলের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বড়াইগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. হাবিবুর রহমান, সেক্রেটারি আবু বকর সিদ্দিক, পৌর আমীর মহি উদ্দিন মীর, নাটোর জেলা ছাত্রশিবিরের সভাপতি জাহিদ হাসান, সাধারণ সম্পাদক আবু সাঈদ রনি প্রমুখ । অনুষ্ঠান শেষে কৃতী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও সংবর্ধনা প্যাকেজ তুলে দেন অতিথিরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা