× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হিলি স্থলবন্দর দিয়ে ১০ দিনে ১৭ হাজার টন চাল আমদানি

হিলি (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫ ১৫:০৫ পিএম

হিলি স্থলবন্দর দিয়ে ১০ দিনে ভারত থেকে আমদানি করা হয়েছে ৩৯৯ ট্রাকে ১৭ হাজার ৩৬০ মেট্রিক টন চাল। প্রবা ফটো

হিলি স্থলবন্দর দিয়ে ১০ দিনে ভারত থেকে আমদানি করা হয়েছে ৩৯৯ ট্রাকে ১৭ হাজার ৩৬০ মেট্রিক টন চাল। প্রবা ফটো

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ১০ দিনে ভারত থেকে আমদানি করা হয়েছে ৩৯৯ ট্রাকে ১৭ হাজার ৩৬০ মেট্রিক টন চাল। এতে দেশের চালের বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে। খুচরা বাজারে কেজি প্রতি চালের দাম কমেছে দুই থেকে তিন টাকা, যা স্বস্তি ফিরিয়েছে সাধারণ মানুষের মাঝে।

রবিবার (২৪ আগস্ট) সকালে হিলি বন্দর ঘুরে জানা যায়, দেশের অস্থির চালের বাজার নিয়ন্ত্রণে রাখতে গত ১২ আগস্ট থেকে চাল আমদানির অনুমতি দেয় সরকার। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নির্ধারিত ২ শতাংশ শুল্কে ভারত থেকে চাল আমদানি করছেন ব্যবসায়ীরা। প্রতি টন চাল ৫২০ থেকে ৫৩০ ডলার, কিছু ক্ষেত্রে ৫৪০ ডলার মূল্যে আমদানি হচ্ছে। এসময় সবচেয়ে বেশি শম্পা কাটারি জাতের চাল আসছে।

হিলির খুচরা ব্যবসায়ী স্বপন পাল বলেন, ভারত থেকে চাল আসতে শুরু করেছে। বাজারের অস্থিরতা কমছে। প্রতিটি জাতের চাল কেজিতে দুই থেকে তিন টাকা কমেছে। আশা করছি আগামীতে আরও কমবে।

আমদানিকারক নুর ইসলাম বলেন, ২ শতাংশ শুল্কে আমরা চাল আনছি। ৫২০-৫৪০ ডলার দরে আমদানি হচ্ছে। এতে বাজারে দামের প্রভাব স্পষ্টভাবে পড়ছে।

হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা এম আর জামান বাঁধন জানান, গত ১২ আগস্ট থেকে ১০ দিনে ভারত থেকে ৩৯৯ ট্রাকে ১৭ হাজার ৩৬০ মেট্রিক টন চাল এসেছে। দেশের বাজারে চাহিদা থাকায় দ্রুত খালাস প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা