× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সংঘর্ষে ক্লাস-পরীক্ষা স্থগিত

খুলনা অফিস

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫ ১৩:৪২ পিএম

খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সংঘর্ষে ক্লাস-পরীক্ষা স্থগিত

মোটরবাইক চালানোকে কেন্দ্র করে শুরু হওয়া একটি তুচ্ছ ঘটনাই শেষ পর্যন্ত রূপ নেয় খুলনা বিশ্ববিদ্যালয়ের বড় ধরনের উত্তেজনার। 

শনিবার ( ২৩ আগস্ট)  রাতভর শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, স্লোগান ও বিক্ষোভের পর রবিবার (২৪ আগস্ট)  এ ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সব ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, বিকেলে আন্তঃডিসিপ্লিন ফুটবল টুর্নামেন্ট চলাকালে সিএসই ও আইন ডিসিপ্লিনের শিক্ষার্থীদের মধ্যে প্রথমে কথাকাটাকাটি হয়। সন্ধ্যায় আইন ডিসিপ্লিনের মারুফ বিল্লাহ ও ইউআরপি ডিসিপ্লিনের মহিউদ্দিন লিমনের মধ্যে মোটরবাইক চালানো নিয়ে বিরোধ বাঁধলে উত্তেজনা আরও বৃদ্ধি পায়। একপর্যায়ে দুই গ্রুপের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।

এ ঘটনায় কয়েকজন আহত হন এবং তাদের বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। রাত ১২টার দিকে ছাত্রবিষয়ক পরিচালক হস্তক্ষেপ করলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়, কিন্তু রাত ১টার দিকে আবারও শিক্ষার্থীরা মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনের সামনে জড়ো হয়ে পাল্টাপাল্টি স্লোগান দেন।

উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম ঘটনাকে ‘অত্যন্ত অনাকাঙ্ক্ষিত’ উল্লেখ করে বলেন, যারা জড়িত, তাদের তদন্ত করে বিচারের আওতায় আনা হবে।

বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে রবিবার সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার ঘোষণাও দেন তিনি। বর্তমানে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা